লাইফ স্টাইল ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:২৫

সহবাসে অনিচ্ছা? যৌনজীবনে জোয়ার আনতে যা খাবেন

আমাদেরকাগজ ডেস্ক : সহবাসে অনিচ্ছার কারণে ভেঙে যেতে যায় অনেক সম্পর্ক ৷ দীর্ঘদিন ধরে সহবাসে অনিচ্ছা বদলে দিতে পারে আপনার জীবন ৷ অনিচ্ছার কারণ না জানা থাকলেও , চাইলেই বদলানো যেতে পারে যৌন জীবনকে ৷ সামান্য কিছু খাদ্যাভ্যাসই এনে দিতে পারে সুখি দাম্পত্য ৷ সহবাসে সমস্যার ফলে হতাশাগ্রস্ত অনেকেই হয়েছেন ৷ কিন্তু খাবারের তালিকায় কিছু খাবার যোগ করলেই সহবাসের ইচ্ছা বাড়ানো যায়  ৷

আমাদের যৌনজীবন কেমন হবে, তা অনেকটাই আমাদের খাদ্য তালিকার উপর নির্ভর করে ৷ ভাল ও পুষ্টিযুক্ত খাবার খেলে বিভিন্ন যৌন রোগ থেকে মুক্তি পাওয়া যায় ৷ ভিটামিন, মিনারেল, অ্যামিনো অ্যাসিড যুক্ত খাবার খেলে সঙ্গমের ইচ্ছা বাড়ানো যায় ৷ শরীর সুস্থ থাকলেই সুখী থাকবে দাম্পত্য ৷ নিজেদের জীবন সুস্থ ও সুখী রাখতে মানসিক ও শারীরিক ভাবে সুস্থ থাকতে হবে ৷ আর শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে পুষ্টিযুক্ত খাবার খেতেই হবে ৷ বেশ কিছু খাবার আছে যেগুলো খেলেই বাড়বে আপনার সঙ্গমের ইচ্ছা ৷ আসুন জানা যাক, দাম্পত্য সুখের করতে কী কী খাবার খাওয়া প্রয়োজন ৷

কাঁচা লঙ্কা- রোজ কাঁচা লঙ্কা খেলে মিলবে সুখি দাম্পত্যের চাবি কাঠি ৷ কাঁচা লঙ্কা খেলে শরীরে বাড়ে এন্ডরফিনের মাত্রা ৷ এই এন্ডরফিনই বাড়াবে আপনার সঙ্গমের চাহিদা ৷

রসুন- শরীর সুস্থ রাখতে রসুনের উপকারীতা অনেক ৷ কিন্তু প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন যোগ করলে বাড়বে যৌন চাহিদা ৷

ডিম- ডিমে থাকা ভিটামিন বি ফাইভ ও বি সিক্স হরোমোনের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে ৷ তাই রোজ সকালে ডিম খেলে সঙ্গমের ইচ্ছা বাড়ে ৷

আপেল- আপেলে আছে প্রচুর পরিমানে অ্যান্টি অক্সিডেন্ট, মেয়েদের যৌন চাহিদা বাড়াতে আপেলের কোনও বিকল্প নেই ৷

মাংস - মাংসে থাকা প্রোটিন মানবদেহে রক্ত চলাচলে সাহায্য করে  এবং শরীরের তাপমাত্রা বাড়ায় যার ফলে যৌন চাহিদা বাড়ে ৷

রেড ওয়াইন- রেড ওয়াইনেও থাকে অ্যান্টি অক্সিডেন্ট ৷ গবেষণা করে দেখা গিয়েছে নিয়মিত রেড ওয়াইন খেলে যৌন ইচ্ছা প্রবল ভাবে বাড়ে ৷

আমাদেরকাগজ / এইচকে