লাইফস্টাইল ডেস্ক: একের পর এক পার্টি বা দাওয়াতের নিমন্ত্রণ! কেমন সাজবেন তা আগে থেকেই ঠিক করে ফেলেছেন। কিন্তু চিন্তায় ফেলছে মুখের বাড়তি মেদ। সাজ যেমনই হোক না কেনো, মুখে মেদ জমলে চেহারায় কেমন যেন বয়সের ছাপ পড়ে যায়। তবে মেকআপের সঠিক কায়দা জানলেই লুকিয়ে ফেলতে পারেন ডাবল চিন।
১. চোয়ালের হাড় বেশি করে হাইলাইট করুন। শুধু ‘ডাবল চিন’ নয়। নিমেষে গোল মুখকে পানপাতার আকৃতি দিতে, বেশি লম্বা মুখকে ডিম্বাকৃতি দেখাতে এই পন্থার উপর ভরসা করতে পারেন। মেকআপ করার সময় মুখ, গলা, কলার বোন, বক্ষভাঁজের উপর নজর দিন। কপাল-নাকের টি জোন, চোয়ালের হাড়, কলার বোনে কনসিলার দিতে ভুলবেন না। সব শেষে বক্ষভাঁজ বা গলার অংশে হালকা ব্রোঞ্জার অবশ্যই ব্যবহার করুন।
২. ‘ডাবল চিন’ লুকোনোর সব থেকে ভালো উপায় মুখের অন্যান্য অংশের মেকআপের দিকে বাড়তি নজর দেওয়া। চোখের সাজের উপর বেশি করে নজর দিন। ‘স্মোকি আই’ করলে সকলের নজর সেই দিকেই পড়বে। সেই সঙ্গেই পোশাকের সঙ্গে মানানসই ব্লাশ গালে বুলিয়ে নিতে পারেন। চোয়ালের দিকে ভালো করে কনট্যুরিং করতে হবে। কনট্যুরের স্ট্রোক ঠিক কোথায় পড়লে মুখ লম্বাটে, দেখাবে সেটা ভালো করে জেনে নিয়ে তার পরেই কনট্যুর করুন।
৩. ঠোঁটের মেকআপও কিন্তু সকলের নজর ঘুরিয়ে দিতে পারে। চেষ্টা করুন গাঢ় রঙের লিপস্টিক পড়ার। লিপলাইনার দিয়ে আগে সুন্দর করে ঠোঁটের আকৃতি স্পষ্ট করুন। তার পরেই গাঢ় রঙের লিপস্টিক পরুন। তাহলেই আপনার বষয়ের ছাপ বোঝা যাবে না।
আমাদেরকাগজ/এইচএম






















