সারাদেশ ২৭ মে, ২০২৩ ১০:১৬

পতেঙ্গায় মাছ ধরার ট্রলারে আগুন অতঃপর 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আমাদের কাগজ ডেস্ক: পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়া গেছে। ঘটনার পর নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে শুক্রবার (২৬ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, আগুন লাগা নৌযানের পাশে থাকা লাইটার জাহাজ এমভি মুহুরী-২ থেকে তথ্য পেয়ে ঘটনাস্থলে বন্দরের টাগবোট কান্ডারি-৮ পাঠানো হয়। পাশাপাশি আমারা সার্বিক সহয়তা দেওয়ার চেষ্টা করেছি। 

কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আফছার উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট রওনা দেয়। তবে ভাটার কারণে আমরা সেখানে পৌঁছাতে পারছি না। সৈকতে অবস্থান করছি।

আমাদের কাগজ/এমটি