লাইফ স্টাইল ৩১ জুলাই, ২০২৩ ০৩:৪৫

৪ রঙের পোশাক পরলে বেশি কামড়ায় মশা!

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: বিরক্তিকর এক প্রাণী মশা। কম-বেশি সবাইকেই এর কামড় সহ্য করতে হয়। তবে কিছু মানুষকে যেন একটু বেশিই মশা কামড়ায়। আর তাই ধীরে ধীরে আনাগোনা শুরু হয়েছে মশা নামক ছোট ভেমপেয়ারটির। রক্ত চোষা এ ক্ষুদ্র প্রাণীর জ্বালায় রাতে ঠিক মতো ঘুমানো দায় হয়ে পড়ে। কি তাই না? এর পেছনে প্রথমত দায়ী ত্বকে থাকা কিছু বিশেষ উপাদান।

জেনে অবাক হবেন, মশা কাকে বেশি কামড়াবে তার অনেকটাই নির্ভর করে আপনি কোন রঙের পোশাক পরেছেন তার ওপর। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।

প্রসঙ্গত,বন্যার প্রকোপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর বিস্তার। আক্রান্ত রোগীর হিসেবে চলতি বছরই বিশ্বজুড়ে এই রোগটি রেকর্ড করতে পারে। বর্তমানে ডেঙ্গুর বিস্তার রোধ করা না গেলে চলতি বছরই রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হবেন।সামনের দিনে আসতে পারে ডেঙ্গু মহামারির ঘোষণা।(ডব্লিউএইচও)

এডিস মশা প্রথমে আকৃষ্ট হয় মানুষের দেহ থেকে নিঃসৃত হওয়া কার্বন ডাই অক্সাইডে। তারপর, যে উৎস থেকে ওই কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে এবং তার রঙের উপর ভিত্তি করে আক্রমণ করে মশা।

গবেষকদের মতে, মশার প্রিয় রঙ লাল, কমলা, কালো ও সায়ান। এই রঙগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয় মশা। 

moshaএর আগে বিজ্ঞানীদের ধারণা ছিল, মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আক্রমণ করে মশা। নিশ্বাস থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড, ঘাম ও দেহের উষ্ণতা। এই তালিকায় এবার চতুর্থ বিষয় হিসেবে যুক্ত হলো রঙ। 

গবেষণা থেকে জানা যায়, গাঢ় লাল না হলেও ত্বকের লাল রঞ্জক পদার্থে আকৃষ্ট হয় মশা। তাই মশার কামড় কম খেতে চাইলে এই রঙগুলো এড়িয়ে যেতে হবে। প্রশ্ন হলো, তাহলে কী রঙের পোশাক পরবেন? 

জানা যাচ্ছে সবুজ, বেগুনি, নীল ও সাদা রং দেখলে দূরে পালায় মশা। এসব রং একেবারেই পছন্দ করে না প্রাণীটি। তাই মশার কামড় থেকে এসব রঙের পোশাক পরুন। 

আমাদেরকাগজ/এমটি