জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম এক নারী সমাবেশ ও মতবিনিময় সভায় যোগ দিয়ে ধানের শীষের জন্য ভোট চেয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) স্বামীর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই নারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি ধানের শীষের জন্য ভোট চান।
সভায় ইউনিয়নের সব ধর্মের প্রায় হাজারের বেশি নারী উপস্থিত হন এবং নতুন করে সনাতন ধর্মালম্বী শতাধিক নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেন। এ সময় তিনি নারীদের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাজের অর্থনৈতিক সমস্যা দূরীকরণে নারীদের কেমন ভূমিকা থাকা দরকার সে বিষয়ে মতবিনিময় করেন।
মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, ভেবেছিলাম উঠান বৈঠক। কিন্তু এটি নারী সমাবেশে পরিণত করে ফেলেছেন আপনারা। সবাইকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আপনারা এ জেলায় এমন একজন মানুষকে পেয়েছেন যিনি কোনোদিন আপনাদের ছেড়ে যাননি। তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) নিজ পরিবারের মতো আপনাদের সঙ্গে থেকেছেন। আপনাদের সময় দিয়েছেন। তার বয়স হয়েছে। এবারে আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করুন। আপনাদের হতাশ হতে হবে না।
এ সময় জেলা মহিলাদলের সভাপতি ফরাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য দেন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা পরভীন, জেলা মহিলা দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন প্রমুখ।
- বঙ্গাব্দ, ১৭ মে ২০২৬ ইং, রবিবার
আরো খবর
রাজশাহীতে বাগান থেকে গুটি জাতের আম নামানো শুরু
১৫ মে, ২০২৬
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
১৪ মে, ২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)

















