পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১১ মে) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। পাশাপাশি পৃথক বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুছা ফারজীকেও দল থেকে বহিষ্কার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।
এছাড়া পূর্বে বহিষ্কৃত দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রিপন শরীফসহ হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে যুবদল কেন্দ্র।
বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একইসঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বিলুপ্ত কমিটির জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম লিটন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় তারা তীব্র নিন্দা জানান এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এর আগে সোমবার সকালে ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে ভিসির সমর্থনে বহিরাগতদের একটি অংশ ক্যাম্পাসে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে একাধিক শিক্ষক ও কর্মকর্তা আহত হন। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
- বঙ্গাব্দ, ০৮ জুন ২০২৬ ইং, সোমবার
আরো খবর
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট
৬ জুন, ২০২৬
বরগুনায় বাসচাপায় শ্যালক ও দুলাভাই নিহত
৬ জুন, ২০২৬
চাঁদপুরের ৪০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
২৭ মে, ২০২৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
২৭ মে, ২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)
















