জাতীয় ২২ আগস্ট, ২০১৯ ০৮:৪১

আমার 'গাঙচিল' যেন ডানা মেলে উড়তে পারে: প্রধানমন্ত্রী

বিমান বাংলাদেশের বোয়িং বিমান গাংচিল

বিমান বাংলাদেশের বোয়িং বিমান গাংচিল

জাতীয় ডেস্ক।।

সুনাম ফিরিয়ে আনতে ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক আকাশে বাংলাদেশের পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ(২২ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যোগ হওয়া তৃতীয় ড্রিমলাইনার বোয়িং 'সেভেন এইট সেভে্ন' এর বাণিজ্যিক যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি একথা বলেন।

এছাড়াও রপ্তানি-আমদানির স্বার্থে দ্রুত সময়ের মধ্যে আরো দুটো কার্গো বিমান সংগ্রহের লক্ষ্য চূড়ান্ত করা হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে গত ২৫শে জুলাই দেশে আসে একটানা ১৬ ঘণ্টা উড়তে পারা ড্রিমলাইনার বোয়িং 'সেভেন এইট সেভেন' মডেলের বিমানটি। প্রধানমন্ত্রীর পছন্দে বিমানটির নাম দেয়া হয় 'গাঙচিল'।

বৃহস্পতিবার( ২২ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যোগ হওয়া তৃতীয় এই ড্রিমলাইনার বিমানটির বাণিজ্যিক যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, '১৯৯৬ সালের আগের ছবিগুলো দেখবেন, তখন বিমানবন্দর কেমন ছিল। তখন কোনো বোর্ডিং বা সুবিধা ছিল না। আমরা এসে করে দিয়েছিলাম। আমি অনুরোধ করবো আমার গাঙচিল যেন যথাযথভাবে ডানা মেলে উড়তে পারে।'