ডেস্ক রিপোর্ট।।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার(২২ আগস্ট) এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন(বিটিআরসি)।
আলোচনা সভায় সভাপতি হিসেবে সঞ্চালনা করেন বিটিআরসির চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জনাব অশোক কুমার বিশ্বাস ও প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ হটাৎ করে কোন ঘোষকের কথায় শুরু হয়নি। ৬২,৬৬,৬৯,৭০ হয়ে তা ৭১ এর ৭ই মার্চ এর মাধ্যমে চূড়ান্ত রূপ ধারণ করেছে। অতএব আজকে যারা ইতিহাস বলেন ইতিহাস বানান তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ইতিহাস জেনে যেন ইতিহাস বলা হয়।

















