জাতীয় ২৫ অক্টোবর, ২০২০ ১১:০৪

৬ সেকেন্ডে একজনের মৃত্যু স্ট্রোকে

ডেস্ক রিপোর্ট

সারা বিশ্বে সবচেয়ে বেশি মানুষ পঙ্গু হয় স্ট্রোকের কারণে আর সবচেয়ে বেশি মৃত্যু হয় হার্ট অ্যাটাকে সবচেয়ে বেশি মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্রোক বিশ্বব্যাপী প্রতি ৪ জনের একজন মানুষের স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে স্ট্রোকে প্রতি ৬ সেকেন্ডে একজন মানুষের মৃত্যু হচ্ছে

আজ রোববার ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের আতা এলাহী খান মিলনায়তনে আয়োজিত বিশ্ব স্ট্রোক দিবসের এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন

বক্তারা আরও বলেন, স্ট্রোকে আক্রান্ত রোগীর জন্য প্রয়োজন দ্রুত চিকিৎসাসেবা এজন্য হাসপাতালগুলোতে স্ট্রোক ইউনিট চালুর প্রতি গুরুত্ব দেয়া উচিত বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো বড় হাসপাতালেও স্ট্রোকের আলাদা কোনো ইউনিট নেই যার ফলে রোগীরা সময়মতো সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অথচ সময়মতো সেবা পেলে পঙ্গুত্বের হাত থেকে বাঁচতেন সাধারণ মানুষ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়া বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে মায়ের মত এখানে কোনো রোগীকে ফিরিয়ে দেয়া হয় না তবে এ হাসপাতালে স্ট্রোক ইউনিট নেই এটা শুনে আমি অবাক হয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন ক্যাথল্যাব চালু হয়েছে এখান থেকে সাধারন মানুষ বিশ্বমানের সেবা পাবেন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, আমি এ হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে সবার সহযোগিতা চাই দায়িত্ব সুন্দরভাবে পরিচালনার জন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী ছাড়াও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন

তিনি আরও বলেন, এই কোভিডে চিকিৎসকরা নিজেদের জীবন বাজি রেখে কাজ করেছেন আমি এই প্রবীণ বয়সে একদিনও হাসপাতালে আসা বাদ দিইনি এজন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরও দায়িত্ববান হওয়ার প্রতি আহ্বান জানান দেশের প্রখ্যাত এ নিউরোসার্জন

ডা. কানিজ ফাতেমা রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের স্বনামধন্য অধ্যাপক ডা. মো. রাজিউল হক

এছাড়াও বাংলাদেশে স্ট্রোক রোগীদের নানা তথ্য উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেলের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. আহমেদ হোসাইন চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. মুতাসিম হাসান শিপলু প্রমুখ

অনুষ্ঠানে স্ট্রোক নিয়ে একটি বুকলেটের মোড়ক উন্মোচন করা হয়