জাতীয় ২৬ অক্টোবর, ২০২০ ০৯:৫৪

অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমের বিরুদ্ধে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের বিষয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি

আজ সোমবার নিজ বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে, সে যেই হোকসে জনপ্রতিনিধি হোক বা যেই হোকআইনের মুখোমুখি হতেই হবে

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘ঘটনার পর আমরা যে বিবরণ পেয়েছি তার একটি জিডি হয়পরে মামলা হয়েছে, আমরা গাড়িটি জব্দ করেছিএবং ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছেবাকি আসামিদের ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি