নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মুগদায় মাহবুবুল আলম সজল (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত যুবক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বেলায়েত হোসেনের ছেলে। মহাখালী আমতলী এলাকার একটি মেসে থাকতেন তিনি।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃতের এক আত্মীয় মাদকসেবনের কারণে তার মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের (এএসআই) আবদুল খান জানান, বিষয়টি রহস্যজনক। সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবগত করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


















