জাতীয় ৩১ অক্টোবর, ২০২০ ১০:৫৯

কাল থেকে কলকাতায় বিমানের ফ্লাইট

ডেস্ক রিপোর্ট

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামীকাল রোববার থেকে কলকাতায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে আজ শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছে সংস্থাটি

বিমান এয়ারলাইনস ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ভারতের কলকাতায় নভেম্বর থেকে নিয়মিত ফ্লাইট চলবে বিমানের ভারতে যাওয়ার পর নিজ খরচে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের

ছাড়া করোনা পরীক্ষা করে বাংলাদেশ থেকে যেতে হবে করোনা পরীক্ষা ভ্রমণ-সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) পাওয়া যাবে

করোনাভাইরাসের কারণে দীর্ঘ সাত মাসের বেশি সময় পর ভারতে যাচ্ছে বিমান করোনা মহামারি দেখা দিলে গত ১২ মার্চ থেকে ভারতের সঙ্গে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়