জাতীয় ২৪ আগস্ট, ২০১৯ ০৭:২১

রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও স্থায়ী প্রত্যাবর্তন চায় যুক্তরাষ্ট্র: রবার্ট মিলার

মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার

মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার

ডেস্ক রিপোর্ট।।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ‘সকল রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও স্থায়ী প্রত্যাবর্তন চায় যুক্তরাষ্ট্র। এজন্য তারা মিয়ানমারের ওপর ক্রমাগত চাপ অব্যাহত রাখবে।'

তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মিয়ানমারের সেনাপ্রধানসহ তাদের নিরাপত্তা বাহিনীর অনেকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

শনিবার (২৪ আগস্ট) সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের চরাঞ্চল নটারকান্দি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এই লাখো মানুষের জন্য তার হৃদয় ও সীমান্ত খুলে দিয়েছে।

এছাড়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে।