জাতীয় ৭ নভেম্বর, ২০২০ ১২:৪৪

টেকসই উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক  

উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদের বিকল্প নেই উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, উন্নয়নকে বেগবান টেকসই করতে দেশের প্রকৌশলী প্রযুক্তিবিদদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ।উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদের বিকল্প নেই আর এই দক্ষ মানবসম্পদকে কজে লাগিয়ে দেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে হবে

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী গণপ্রকৌশল দিবস ২০২০ উপলক্ষে শনিবার ( নভেম্বর) দেয়া এক বাণীতে তিনি কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। বাংলাদেশ নানা চ্যালেঞ্জ অতিক্রম করে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। উন্নয়নকে বেগবান টেকসই করতে দেশের প্রকৌশলী প্রযুক্তিবিদদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সমুদ্রবিজয়ের ফলে বঙ্গোপসাগরের বিশাল এলাকার ওপর বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত সুরক্ষিত হয়েছে। বিশাল সমুদ্র এলাকার বৈচিত্র্যময় সম্পদ আহরণ টেকসই ব্যবস্থাপনা বহুলপ্রত্যাশিত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রেক্ষাপটে আইডিইবির এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ উন্নত দেশ গড়তে সরকার বহুমাত্রিক কর্মপরিকল্পনা নিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, কর্মপরিকল্পনার আওতায় বাস্তবায়িত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর, পদ্মাসেতু, ঢাকা মেট্রোরেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হাইটেক পার্কের মতো মেগাপ্রকল্প।

তিনি বলেন, জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে দেশ আজ এগিয়ে যাচ্ছে। সরকারের বিশাল উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়ন পরিচালনার ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপক অবদান রাখার সুযোগ রয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তাত্ত্বিক প্রায়োগিক জ্ঞানকে শাণিত করতে আইডিইবি সচেষ্ট থাকবে প্রত্যাশা করি।