নিজস্ব প্রতিবেদক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করেছে সরকার। ২৭তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করে সোমবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রায় ছয় বছর ধরে একই দায়িত্বে থাকায় তাকে নতুন দপ্তরে বদলি করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে র্যাবে যোগ দিয়ে ভেজালবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে আলোচনায় ছিলেন সারওয়ার।
গত বছর ক্যাসিনো বন্ধে অভিযান চালানোর পর করোনাভাইরাস মহামারীর মধ্যে হাসপাতালগুলোতে চলা অভিযানের নেতৃত্বেও ছিলেন তিনি।
সম্প্রতি সংসদ সদস্য হাজী মো. সেলিমের বাড়িতে অভিযানেও নেতৃত্ব দেন সারওয়ার আলম। হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে দেড় বছরের সাজাও দেন তিনি।
সর্বশেষ গত শনিবার মোহাম্মদপুরে তিনি তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়ম পেয়ে জরিমানা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, “এই বদলির পেছনে অন্য কোনো কারণ নেই। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের রুটিন ওয়ার্কেরই অংশ।”
সারওয়ারও বলেন, “পাঁচ বছর র্যাবে কর্মরত, তাই এ বদলি নিয়মিত বদলি।


















