নিজস্ব প্রতিবেদক
যাত্রী সেবা বাড়াতে বেসরকারি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সদরঘাটসহ নদীবন্দরগুলোর যাত্রীসেবা বাড়াতে বেসরকারি খাত থেকে আপনারা যারা বিনিয়োগ করতে চান তাদের আমরা সাধুবাত জানাচ্ছি। এ খাতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে সবধরনের সুযোগ-সুবিধা দেবে সরকার।
মঙ্গলবার সদরঘাটে জাহাজযোগে ওয়াটার বাস সার্ভিস পরিচালনা ও যাত্রীসেবা কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বেসরকারি যেসব উদ্যোক্তা আছেন, তাদেরও আমরা আহ্বান জানাচ্ছি যে, তারা যদি এখানে কোনো ধরনের বিনিয়োগ করতে চান, যাত্রীসেবার জন্য, এখানে যদি কেউ বিনিয়োগ করতে চান, তাহলে আমরা তাদের স্বাগত জানাব।’
সদরঘাটে ওয়াটার বাস এখানে নতুন করে চালু করার পরিকল্পনা আছে কি না- এমন আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো বললাম, এটাকে নতুন করে আপগ্রেড করার জন্য চেষ্টা করছি। বেসরকারি খাতে যারা আছেন, তাদেরও আমরা উৎসাহিত করব। তারাও যদি এগিয়ে আসেন, আমরা তাদের স্বাগত জানাব।’


















