নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৬৯টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ অপরাধে ১৩টি মামলায় ২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সংস্থার
আজ মঙ্গলবার ডিএনসিসি’র ডেঙ্গুবিরোধী অভিযানের অষ্টম দিনে ১০টি অঞ্চলে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এই চিরুনি অভিযান পরিচালনা করা হয়।


এসময় ১৩ হাজার ৬৪০টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে এসব বাড়িতে লার্ভা পাওয়া যায়। এছাড়া ৮ হাজার ৭৩৫টি বাড়ি ও স্থাপনায় ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি পাওয়া যায়। মঙ্গলবার বিকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।


















