জাতীয় ১৩ নভেম্বর, ২০২০ ১০:১২

দেশে বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৫৯ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৬৭ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৮ হাজার ৯৬৫ জন করোনা রোগী।
আজ শুক্রবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৫১৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৩৮৭ জন।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশে আরও ১ হাজার ৮৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৩ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার বিকেল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ লাখ ৯৯ হাজার ২৬৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৩০ লাখ ৮৫ হাজার ৭৬২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৭২ লাখ ১০ হাজার ১৬০ জন।