নিজস্ব প্রতিবেদক
ধোলাইপাড় চত্ত্বরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের পরিবর্তে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত কামনায় আল্লাহর ৯৯ নাম খচিত স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবিতে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর ধোলাইপাড় চত্ত্বরে তৌহিদী জনতা ঐক্য পরিষদের ডাকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
তিনি বলেন, যদি আপনাদের মূর্তি স্থাপন করতে ইচ্ছে হয়, মূর্তি স্থাপনের জায়গা আছে, মন্দির আছে, সেখানে মূর্তি স্থাপন করেন। তবে মানুষের টাকায় রাজপথে মূর্তি স্থাপন করতে দিবো না।


















