ডেস্ক রিপোর্ট।।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র সহকারি পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
অফিস আদেশে উল্লেখ্য আছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক উত্তর বিভাগের সহকারি পুলিশ কমিশনার জুলফিকার আলীকে সহকারি পুলিশ কমিশনার গোয়েন্দা-দক্ষিণ বিভাগ, সহকারি পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট, লজিস্টিকস্ বিভাগ) কাজী হানিফুল ইসলামকে সহকারি পুলিশ কমিশনার ট্রাফিক উত্তরা জোন হিসেবে বদলি করা হয়েছে।



















