জাতীয় ২৫ নভেম্বর, ২০২০ ০৭:৩২

করোনায় ঢামেক প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চলমান মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলামের (৪৫)।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদ গণমাধ্যমকে বলেন, গত ১৩-১৪ দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন রাশেদুল ইসলাম। ৮ দিন আগে তাকে ঢামেক হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সর্বশেষ তার অবস্থা অবনতি হলে দুদিন আগেই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।