জাতীয় ৮ ডিসেম্বর, ২০২০ ১১:০৪

আরো দুই বছর মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে তার চুক্তির মেয়াদ বাড়িয়ে আজ মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

খন্দকার আনোয়ারুল ইসলামকে আরও দুই বছর একই দায়িত্বে রাখছে সরকার আগামী ১৬ ডিসেম্বর যোগদানের তারিখ থেকে তার নতুন মেয়াদ গণনা শুরু হবে আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে তার চুক্তির মেয়াদ বাড়লো এই নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ হবে

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন এরপর ২০১৩ সালের ৩১ জানুয়ারি সচিব পদে এবং ২০১৭ সালের ১৩ জুলাই জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি পান তাঁর বাড়ি টাঙ্গাইলে তাঁর স্ত্রী কামরুন নাহার বর্তমানে মহিলা শিশুবিষয়ক সচিব

১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আনোয়ারুল ১৯৮৩ সালে সরকারি চাকরিতে যোগ দেন ২০১৯ সালের ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান তিনি