জাতীয় ১২ ডিসেম্বর, ২০২০ ০৬:৪৪

'বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলা রাষ্ট্রদ্রোহিতা'

ডেস্ক রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলা রাষ্ট্রদ্রোহিতা বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী . আব্দুর রাজ্জাক। টাঙ্গাইল সার্কিট হাউসে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী কথা বলেন

তিনি বলেন, দেশের ১৬ কোটি মানুষের হৃদয়ে রয়েছেন তিনি তাকে সম্মান জানিয়ে দেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্য তৈরি করা হয়েছে ভাস্কর্য মূর্তি এক জিনিস নয় যারা এর অপব্যাখ্যা করে তাদের জানার ভুল আছে

. আব্দুর রাজ্জাক বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে বিএনপির জড়িত থাকা তাদের বিচারের আওতায় আনা হবে কি না বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভাংচুরে অবশ্যই তাদের যোগসাজশ আছে প্রমাণসাপেক্ষে তাদের বিচার হবে যারা অপরাধ করেছে তারা কেউ রেহাই পাবে না

মন্ত্রী বলেন, ডিসেম্বর বিজয়ের মাস মাসের ১৬ তারিখ বাংলাদেশ পাকিস্তানি হানাদার শত্রুমুক্ত হয় এর আগে ১১ ডিসেম্বর টাঙ্গাইলকে হানাদারমুক্ত করে সদর থানায় আমার নেতৃত্বে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করি যে স্বাধীনতাবিরোধী শক্তি পাকবাহিনীর দালালি করেছে, পাকবাহিনীর উচ্ছিষ্ট ভোগ করেছে তারা পাকবাহিনীর পরাজয় কোনোদিনও সহজভাবে মেনে নেয়নি তাদের দোসররাই দেশবিরোধী কাজে লিপ্ত আছে

সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল- (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল- (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা প্রশাসক . আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম পরে কৃষিমন্ত্রী টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক