ডেস্ক রিপোর্ট
বিচারপ্রার্থীদের মামলার রায়ের পর রায়ের কপি (অনুলিপি) পেতে যেন ঘুরতে না হয় সেজন্য বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবসে প্রধান অতিথি হিসেবে ভিডিওবার্তায় বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
একই সঙ্গে চলমান মামলার সংখ্যা আয়ত্তে আনতে বিচারপতিদের আরও বেশি কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।


















