নিজস্ব প্রতিবেদক
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছে, স্বাধীনতার যেমন নতুন প্রজন্ম আছে তেমনি স্বাধীনতা বিরোধীদেরও নতুন প্রজন্ম আছে, এটাই সমস্যা।
শনিবার (১৯ ডিসেম্বর) নগরীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, এই যে কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে ভাস্কর্য নিয়ে। ভাস্কর্য কোনো বিষয় নয়, এটা একটা ছুতা (অজুহাত)। আসল উদ্দেশ্য হলো বাংলাদেশ। এরা বাংলাদেশটাকে সহ্য করে না, আমার ধারণা । তাদের (স্বাধীনতা বিরোধী) কথা শোনেন ভাষা শোনেন, এগুলো আমাদের ভাষা নয়। আমাদের ভাষা ঠেলে তারা অন্যদিকে নিয়ে যাচ্ছে। তাদের পোশাক দেখেন, খাবার দাবার দেখেন, চাল চলন দেখেন সবকিছু বিকৃতি করা হয়েছে।
‘শিল্প সংস্কৃতি তাদের নেই, তাদের আছে দেশ বিরোধীতা। যেখানে বাংলা, বাঙালি সেখান থেকে পেছন দিকে যাওয়ার প্রচেষ্টা তাদের আছে সব কিছুর মধ্যে। তাদের সঙ্গে আলোচনা করে কথা বলে যদি কেউ মনে করে সমাধান হয়ে যাবে আমি এটা মনে করি না। এটা আলোচনার বিষয় না এটা অত্যন্ত গভীর একটা বিষয়। ’


















