নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর ১১ এর কালশীর বস্তিতে আগুন লেগেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করছে।
আজ সোমবার দুপুর ১টা ৫৫মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার জীবন মিয়া।
তিনি জানান, দুপুর ১টা ৫৫মিনিটে ওই বস্তিতে আগুন লাগে, এ খবর পেয়ে ঘটনাস্থলে ৬ ইউনিট পাঠানো হয়েছে।


















