জাতীয় ২৪ ডিসেম্বর, ২০২০ ০৮:৩৫

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৭১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৭১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা গোয়েন্দা বিভাগ গ্রেফতারকৃত প্রত্যেকে মাদক বিক্রি সেবনের দায়ে অভিযুক্ত

গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৩৪৪ পিস ইয়াবা, ২৬৫ গ্রাম ৩১৫ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ৫১৭ গ্রাম ২৮০ পুরিয়া গাঁজা, ১৭ বোতল ফেন্সিডিল ১১ লিটার দেশী মদ উদ্ধার করা হয়

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪ টি মামলা রুজু হয়েছে