জাতীয় ২৮ ডিসেম্বর, ২০২০ ০১:০৫

কাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডেস্ক রিপোর্ট

তিতাস গ্যাসের পাইপলাইন সংস্কারের জন্য কাল রাজধানীর গাউছিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড হাতিরপুল সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আজ সোমবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, পান্থপথে বসুন্ধরা গলি নিউমার্কেট এলাকায় আগামীকাল গ্যাসের পাইপলাইন সংস্কার করা হবে তাই দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই সব এলাকায় সব শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে