জাতীয় ৩০ ডিসেম্বর, ২০২০ ০৩:১৩

স্পিকারকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

ফাইল ফটো

ফাইল ফটো

ডেস্ক রিপোর্ট

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের স্পিকার . শিরীন শারমিন চৌধুরীকে ইংরেজি নববর্ষ ২০২১-এর শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম-উজ-জামান স্পিকারের কাছে শুভেচ্ছা কার্ড হস্তান্তর করেন।

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়৷