জাতীয় ৩১ ডিসেম্বর, ২০২০ ১১:৩১

দেশপ্রেম সুসংহত করতে বঙ্গবন্ধুর ওপর চর্চা বাড়াতে হবে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, 'বাঙালি জাতি কখনো নিজেরা শাসন করেননি, শাসিত হয়েছেনচার হাজার বছরের ঘাত-প্রতিঘাতের পর নানা চড়াই উৎরাইয়ের ভেতর দিয়ে আমাদেরকে স্বাধীনতার দিকে নিয়ে গেছেন বঙ্গবন্ধুতাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে।'

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা এবং 'দিশারী' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি

পুলিশ প্রধান বলেন, আমাদেরকে বঙ্গবন্ধুর চর্চা করতে হবে দেশপ্রেম সুসংহত করার জন্যআমরা যত বেশি বঙ্গবন্ধুকে চর্চা করবো ততবেশি আমরা দেশপ্রেমে সুসংহত হব

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে রাজনীতির 'ম্যাগনিফায়িং গ্লাস' দিয়ে না দেখে দেশপ্রেমের 'ম্যাগনিফায়িং গ্লাস' দিয়ে দেখার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, বঙ্গবন্ধুর এ ভাষণের মধ্যে বাঙালি জাতির চার হাজার বছরের শোষণ-বঞ্চনার 'এসেন্স' রয়েছেতিনি বলেন, ৭ মার্চের ভাষণ আরো পরিব্যাপ্ত গবেষণার দাবী রাখে

বেনজীর আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রাজ্ঞ জনোচিত নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেনউন্নয়নের এ ধারাকে অব্যাহত ও সুসংহত রাখতে আমাদের সবাইকে সক্রিয় থাকতে হবেআমরা ২০৪১ সালে ধনী এবং উন্নত দেশের মানুষ হবোবঙ্গবন্ধুর অবদানকে অন্তরে লালন করে, বিশ্বাসে ধরেই আমরা এগিয়ে যাব

আইজিপি তাঁর বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের ভয়াল রাতে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ শাহাদতবরণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানতিনি সকল মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন

কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, বাঙালি কখনো স্বাধীন ছিল নাবাংলাদেশকে যিনি স্বাধীন করেছেন তিনি বঙ্গবন্ধুতাঁকে নিয়ে কোন দ্বিধা নেই, সংশয় নেইতিনি প্রশ্ন রেখে বলেন, আমরা যদি পিতাকে অস্বীকার করি তাহলে আমরা কিভাবে এ দেশে বাস করিআমরা তাকে হৃদয়ে রাখবো, সকলের মাঝে তাঁর চেতনাকে ছড়িয়ে দিব

তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং ধর্মনিরপেক্ষতার সমর্থনে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করবোবঙ্গবন্ধুর চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত করার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, বঙ্গবন্ধুকে ভালবাসতে হবেবঙ্গবন্ধুকে ভালোবাসলে আমরা দেশকে ভালবাসতে পারবো, দেশের জনগণকে ভালবাসতে পারবো

পরে আইজিপি অন্যান্য অতিথিদের নিয়ে ১৫ আগস্ট উপলক্ষে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সেরা রচনা নিয়ে প্রকাশিত 'দিশারী' পুস্তকের মোড়ক উম্মোচন করেন

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত আইজি ড. মইনুর রহমান চৌধুরী, এসবির অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম, পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মোহাম্মদ নাজিবুর রহমানসহ ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন