জাতীয় ৩১ ডিসেম্বর, ২০২০ ০১:০১

দেওয়ানবাগীর কুলখানি শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল শুক্রবার সদ্য প্রয়াত দেয়ানবাগের পীর দেওয়ানবাগী ওরফে সৈয়দ মাহবুব--খোদার কুলখানি অনুষ্ঠিত হবে উপলক্ষ্যে রাজধানীর আরামবাগে বাবে রহমত দেওয়ানবাগ শরীফে অনলাইনের মাধ্যমে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে

বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) দেওয়ানবাগ শরীফের কো-অর্ডিনেটর (মিডিয়া সেল) সৈয়দ মেহেদী হাসান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়

দেওয়ানবাগী পীর গত ২৮ ডিসেম্বর সকালে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন ২৯ ডিসেম্বর বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেয়া হয় এরপর দেওয়ানবাগে তার সহধর্মিণী সৈয়দা হামিদা বেগমের পাশে তাকে দাফন করা হয়

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে দেওয়ানবাগী পীর ৩নং সেক্টরের প্লাটুন কমান্ডার হিসেবে যুদ্ধ করেন এবং যুদ্ধ শেষে তিনি সেনাবাহিনীর ১৬ বেঙ্গল রেজিমেন্টে রিলিজিয়াস টিচার হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ১১টি দরবার, শতাধিক খানকাহ সহস্রাধিক মজলিস প্রতিষ্ঠা করেন