জাতীয় ৩ জানুয়ারি, ২০২১ ০২:০৮

বিমানের সৌদি আরবগামী ফ্লাইট শুরু ৬ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ থেকে সৌদি আরব গমনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির সরকার এরই পরিপ্রেক্ষিতে জানুয়ারি বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী ফ্লাইট নিয়মিতভাবে চলাচল করবে

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছেন

সংবাদ বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার কারণে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com দেওয়া শিডিউল অনুযায়ী বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে এই যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে