জাতীয় ৯ জানুয়ারি, ২০২১ ০১:৩৪

আওয়ামী লীগ মানেই গণতন্ত্র, উন্নয়ন : শিল্পমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন হুমায়ূন এমপি বলেছেন, আওয়ামী লীগ মানেই গণতন্ত্র, আওয়ামী লীগ মানেই উন্নয়ন। বর্তমান সরকার দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে বদ্ধপরিকর। আওয়ামী লীগ আজ উন্নয়নের মহাসড়কে।

শনিবার (০৯ জানুয়ারি) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের হাবিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন তলা নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিএনপি ঘরে বসে শুধু আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে। তাদের চোখে আওয়ামী লীগের এসব উন্নয়ন ধরা পড়ে না। তৃণমূল নেতাকর্মীদের মাধ্যমে বর্তমান সরকারের এসব উন্নয়নের খবর জনগণের মাঝে পৌঁছে দিতে হবে।

পরে মন্ত্রী বেলাব উপজেলার মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন।