জাতীয় ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:১৬

ঐক্যবদ্ধভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করার আহ্বান নাসিমের

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক।।

ঐক্যবদ্ধভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী মানবিক দায়িত্ব থেকে রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিয়েছেন। এখন তাদের নিজ দেশে ফেরত যেতে হবে। রোহিঙ্গা কোনও রাজনৈতিক ইস্যু নয়। আশা করি ঐক্যবদ্ধভাবে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারবো।

সোমবার (২ সেপ্টেম্বর) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ১৪ দল আয়োজিত অধ্যাপক মোজাফফর আহমদের স্মরণ ও শোক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের উপদেষ্টা ছিলেন কমরেড মোজাফফর আহমদ। বঙ্গবন্ধুসহ মোজাফফর আহমদদের মতো দূরদর্শী নেতারা ছিলেন বলেই দেশ স্বাধীন হয়েছিল। তারা ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। মোজাফফর আহমদকে শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে ১৪ দল আরও ঐক্যবদ্ধ হয়েছে। বাম দলগুলোকেও দেশের স্বার্থে এক হতে হবে।