জাতীয় ২৫ জানুয়ারি, ২০২১ ০১:১৩

বয়লার দুর্ঘটনা কমাতে যে পদক্ষেপ নিলো সরকার

ডেস্ক রিপোর্ট

কল-কারখানায় বয়লার দুর্ঘটনার ঝুঁকি কমাতেবয়লার আইন, ২০২০এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভাবয়লার থেকে নিবন্ধন নম্বর অপসারণ, পরিবর্তন, বিকৃত বা অদৃশ্যমান করে অন্য বয়লার ব্যবহার করলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে

সোমবার (২৫ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেওয়া হয়

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে বলেন, ১৯২৩ সালের আইন দিয়ে বয়লার চালানো হতো অনেক কিছু পরিবর্তন হয়েছে বলে নতুন আইন করা হচ্ছে। শিল্প-কারখানায় বয়লার দুর্ঘটনার ঝুঁকি হ্রাস, বয়লার ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, মানসম্মত বয়লার তৈরি, আমদানি, ব্যবহার পরিচালনা এবং শিল্প-কারখানার নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির জন্য নতুন আইন করা হচ্ছে

আইন অনুযায়ী, প্রধান বয়লার পরিদর্শক এবং বয়লার পরিদর্শক থাকবেন একটি বয়লার বোর্ড থাকবে, সেখানে একজন চেয়ারম্যান দুজন সদস্য থাকবেন

মন্ত্রিপরিষদ সচিব বলেন, খসড়া আইনে বয়লার নিবন্ধন, নবায়ন ব্যবহারের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে প্রধান পরিদর্শক শুনানির সুযোগ দিয়ে এক লাখ টাকা এবং দ্বিতীয়বার এই অপরাধ করার জন্য দ্বিগুণ জরিমানা করতে পারবেন

কোনো মালিক বা ব্যক্তি বয়লারের গায়ে স্থায়ীভাবে চিহ্নিত বা সংযোজিত নিবন্ধন নম্বর অপসারণ, পরিবর্তন, বিকৃত অদৃশ্যমান করে অন্য কোনো বয়লার ব্যবহার করলে দুই বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে মোবাইল কোর্ট আইনেও এক্ষেত্রে প্রযোজ্য

আনোয়ারুল ইসলাম জানান, শিল্প সচিব এই বোর্ডের চেয়ারম্যান থাকবেন প্রধান পরিদর্শক নিবন্ধন রেজিস্ট্রেশন দেবে