জাতীয় ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৫৬

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক

ডেস্ক রিপোর্ট।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মাদ জাওয়াদ জারিফ। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষকরে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা-গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে কথা হয়েছে।

আজকের বৈঠকে ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের বিষয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মাদ জাওয়াদ জারিফ।