জাতীয় ৭ সেপ্টেম্বর, ২০১৯ ১০:৩০

পোশাক রপ্তানির বিনিময়ে মাংস আমদানির সিদ্ধান্ত আত্মঘাতী হবে

ডেস্ক রিপোর্ট।।

সরকারকে মাংস আমদানির সিদ্ধান্ত না নিতে অনুরোধ জানিয়েছে ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন। শনিবার সকালে, সংবাদ সম্মেলন করে এ  অনুরোধ জানান সংগঠনটির সভাপতি ইমরান হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পোশাক রপ্তানির বিনিময়ে মাংস আমদানির সিদ্ধান্ত অর্থনীতির জন্য আত্মঘাতী হবে। এসময় জানানো হয়, কাগজে কলমে পোশাক খাতের রপ্তানি অনেক বেশি হলেও, কাঁচামাল কিনতে বিপুল পরিমাণ অর্থ আগেই বিদেশে চলে যায়। তাই প্রকৃত অর্থে এ খাতের রপ্তানি বলতে শুধু শ্রমিকের মজুরিটুকুই থাকে।

অন্যদিকে, প্রাণিসম্পদ খাতের পুরো অর্থই দেশীয় অর্থনীতিতে যুক্ত হয়। এমন বাস্তবতায় মাংস আমদানি করলে, খামারিরা ক্ষতিগ্রস্ত হবে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।