নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো.আতিকুল ইসলাম তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ।
কাশি ছাড়া আর কোন উপসর্গ না থাকায় আপাতত বাসায় চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার (৪ অক্টোবর) ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শরীরে জ্বর থাকায় মেয়র আতিকুল ইসলাম সোমবার করোনা টেস্ট করালে পজিটিভ রিপোর্ট আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে তার হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া আর কোনো উপসর্গ নেই।
রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডিএনসিসি মেয়র। একই সঙ্গে সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ জানান তিনি।
আমাদের কগজ// টিএ



















