নিজস্ব প্রতিবেদক: ছোটবোন শেখ রেহানাসহ সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৭ অক্টোবর) সকাল সোয়া সাতটায় তাদের গাড়িবহর গণভবন থেকে যাত্রা শুরু করে।
জাতির পিতার দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার গাড়িবহর টোল দিয়ে পদ্মা সেতুর টোলপ্লাজা অতিক্রম করে। শেখ রেহানা গাড়িবহরের ১৭টি গাড়ির টোল প্রদান করেন।
তারা পদ্মা সেতু পার হয়ে সার্ভিস এরিয়া-২ এ যাত্রা বিরতি করেন। সেখান থেকে যাত্রা করে সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুর দুই কন্যা।
পরে ৭৫’র নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। এরপর তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঘরোয়া সভায় অংশগ্রহণ করবেন। বিকেলে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী।


















