নিজস্ব প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘তারা আমাদের অধীনে থাকবে। আগামী বছরের শেষ প্রান্তিকে বা ২০২৪ সালের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ শনিবার সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠক থেকে ইভিএমের নানা সমস্যার কথা তুলে ধরে তা নিরসনের পরামর্শ দেন ডিসি-এসপিরা। এ ছাড়া মনিটরিং সহজ করতে ভোটকেন্দ্র কমানোরও পরামর্শ তাদের।
সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন এবার শক্ত অবস্থানে থাকবে। আজকের বৈঠক থেকে আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য কঠোরভাবে বলেছি। কেউ যেন এর ব্যত্যয় না করেন সে ব্যাপারে বলেছি। নির্বাচনের সময় রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে যেন হয়রানি না করা হয়।’
আমাদের কাগজ//টিএ

















