জাতীয় ১০ অক্টোবর, ২০২২ ০২:৩৫

জনগণের সমর্থন নিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে আ.লীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে। এছাড়া জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে আ.লীগ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। জনগণের সেবায় আত্মনিয়োগ করেছি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস হলো আওয়ামী লীগ সবসময়ই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং জনগণের সমর্থন নিয়ে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে। দ্বিতীয় দফায় যখন সরকারে আসি, তখন থেকে এ পর্যন্ত আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, সমগ্র বাংলাদেশ সফর করেছি। দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নতি। তাই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। দেশের সার্বিক উন্নয়নে আমরা কাজ অব্যাহত রাখব এবং বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সেজন্য নিরলস পরিশ্রম করে যাব। এটাই আমাদের অঙ্গীকার।

আমাদের কাগজ//জেডআই