জাতীয় ১৬ অক্টোবর, ২০২২ ০১:৪৮

ডেঙ্গু নিয়ন্ত্রণে দক্ষিণ সিটির চিরুনি অভিযান শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি দেশে ডেঙ্গু প্রকোপ বেড়ে গেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এডিস মশার প্রজননস্থল নির্মূল ও ডেঙ্গু রোগের প্রকোপ নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচটি ওয়ার্ডে রবিবার থেকে পাঁচ দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান শুরু করবে। শনিবার ( ১১ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলর এই কার্যক্রমে নেতৃত্ব দেবেন। আঞ্চলিক নিবার্হী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা আঞ্চলিক পর্যায়ে এই কার্যক্রম সমন্বয়, পর্যবেক্ষণ ও তদারকি করবেন। সংস্থার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কেন্দ্রীয়ভাবে পুরো কার্যক্রমটি সমন্বয় করবেন। দক্ষিণ সিটির মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য-উপাত্ত বিবেচনায় নিয়ে উক্ত বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

১৬ থেকে ২০ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচটি ওয়ার্ডে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে। এর মধ্যে ১৬ অক্টোবর দক্ষিণ সিটির ৬ নম্বর, ১৭ অক্টোবর ২ নম্বর, ১৮ অক্টোবর ৩ নম্বর, ১৯ অক্টোবর ৫৬ নম্বর এবং ২০ অক্টোবর ১৫ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী এসব বিশেষ চিরুনি অভিযান চালানো হবে।

 

আমাদের কাগজ//টিএ