নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিট ৮ দিন পর সচল হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে ইউনিটটিতে পুরোদমে উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী আমিরুল মুমিনিন।
গত ৪ অক্টোবর দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি চালু করা যায়নি।
৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পঞ্চম ইউনিটটি চালু হওয়ার দুই দিন পর ফের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দ্বিতীয়বার বুধবার (১২ অক্টোবর) ইউনিটটির বিয়ারিং নষ্ট হয়ে ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। পরে বন্ধ হওয়ার ৮ দিন পর বুধবার (১৯ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে পুনরায় উৎপাদন শুরু হয়।
আমাদের কাগজ//টিএ


















