নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় গলায় ফাঁস দিয়ে জেরিন আক্তার (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। এসময় স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার (২৩ অক্টোবর) বিকেল ৫টার সময় এ ঘটনা ঘটে।
মৃত জেরিন আক্তারের ফুফাতো ভাই মিরাজুল ইসলাম বলেন, জেরিন মাতুয়াইল ইসলামিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার মা জানিয়েছেন কোনো কারণ ছাড়াই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কারও সঙ্গে কোনো সম্পর্ক ছিল কিনা বা ঝগড়া হয়েছিল কিনা সেবিষয়ে তার মা জানিয়েছেন, এরকম কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।
আমাদেরকাগজ/এইচএম





















