জাতীয় ২৫ অক্টোবর, ২০২২ ০৬:৫৯

পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক নূরুল আনোয়ার

নিজস্ব প্রতিবেদক: ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সেনা কর্মকর্তা মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার। তাকে এই পদে নিয়োগ দিতে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগে তার চাকরি ন্যস্ত করা হয়েছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীকে গত ৬ অক্টোবর সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়।

প্রসঙ্গত, পাসপোর্ট অধিদপ্তরের বিরুদ্ধে সরকারি চাকরিজীবী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি টিআইবির সাম্প্রতিক এক জরিপেও পাসপোর্ট অধিদপ্তরকে দেশের শীর্ষ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

আমাদেরকাগজ/এইচএম