নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে সড়কের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সড়কের পাশে ড্রেনের ওপর থাকা পানিনিষ্কাশনের গ্রিলের ঢাকনার ওপর আটকা পড়েছিল।
পুলিশ জানায়, নবজাতকের বয়স এক বা দুই দিন হতে পারে। মঙ্গলবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক মামুনুর রশিদ মামুন বলেন, ঢাকা মেডিকেলের বহির্বিভাগের বাইরে পুলিশ বক্সের সামনের সড়কের পাশে ড্রেনের ওপর থাকা পানিনিষ্কাশনের গ্রিলের ঢাকনার ওপর লাশটি আটকা পড়েছিল। গতকাল সোমবার প্রবল বর্ষণের কারণে সড়কটি ডুবে গিয়েছিল। আজ পানি নেমে যাওয়ার পর পানিনিষ্কাশনের গ্রিলের ঢাকনার ওপর নবজাতকের লাশ দেখে স্থানীয় ব্যক্তিরা থানায় জানান।
মামুনুর রশিদ আরও বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আমাদের কাগজ/ইদি


















