জাতীয় ২৬ অক্টোবর, ২০২২ ০৫:১৩

ডা. জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিত ডা. জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান চালানো হচ্ছে।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান শুরু হয়। অভিযানে আছেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আবদুল জব্বার মণ্ডল।

তিনি সাংবাদিকদের বলেন, ডা. জাহাঙ্গীরের বিরুদ্ধে অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগ রয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

গত কয়েক বছর ধরে প্রচলিত ধারার চিকিৎসার তুলনায় একটু আলাদা ধরনের চিকিৎসা পরামর্শ দিয়ে আলোচিত হন জাহাঙ্গীর কবির।

এর আগে, চিকিৎসক ফেসবুক ও ইউটিউবে বিকল্প বা ব্যতিক্রমী চিকিৎসার পরামর্শ দিয়ে ডাক্তারদের রোষানলে পড়েছিলেন জাহাঙ্গীর কবির।

 

 

আমাদের কাগজ/ ইদি