নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা উপজেলা ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন) আসনের উপ-নির্বাচনে নির্বাচিত শাহদাব আকবর চৌধুরী লাবু।
মঙ্গলবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শপথগ্রহণ শেষে ফরিদপুর-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৫ নভেম্বর ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৬৮ হাজার ৮১৪টি ভোট পেয়ে নির্বাচিত হন সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর।
আমাদেরকাগজ/এইচএম


















