জাতীয় ১৬ নভেম্বর, ২০২২ ০৯:১৫

অপরিবর্তিত থাকবে দেশের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৬ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। যা উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ।  বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। দেশে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে এবং সর্বনিম্ন ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

আমাদের কাগজ//জেডআই