ডেস্ক রিপোর্ট।।
রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। বিকাল ৫টার মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন। এর আগে গত ১১ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ৭ জনের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন।
এর মধ্যে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হয়েছেন দলটির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদ, আওয়ামী লীগের রেজাউল করিম রাজু ও বিএনপির রিটা রহমান।
নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয়পার্টির মাঝে সমঝোতা হবে কিনা- সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থীকেই দেখতে চান দলটির স্থানীয় নেতাকর্মীরা।
এরশাদের মৃত্যুতে আসনটি শূণ্য হওয়ায় ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন।


















